1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

আমাদের একতা, বরুড়ার সফলতা”—স্লোগানে বরুড়া ক্লাবের আত্মপ্রকাশ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
118

নিজস্ব প্রতিনিধি

 

“আমাদের একতা, বরুড়ার সফলতা”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বরুড়া উপজেলায় সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘বরুড়া ক্লাব’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অনুষ্ঠানে অসহায় ও স্বাবলম্বী হতে আগ্রহীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ করা হয়।
বরুড়া ক্লাবের সভাপতি মাহবুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় সরকার, তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূঁইয়া, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার সাবেক সাধারণ সম্পাদক শ. আবদুস সামাদ এবং ‘ওরাই আপনজন’ সামাজিক সংগঠনের সভাপতি ও সাংবাদিক মো. ইলিয়াস আহমদ।
বরুড়া ক্লাবের দপ্তর সম্পাদক সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বরুড়া ক্লাবের প্রবাসী উইংয়ের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক মো. ইকরামুল হক, ‘আমরা এসএসসি ৯৩ বরুড়া’র সদস্য ও সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেন, সাউথ বাংলা ব্যাংকের ম্যানেজার অপারেশনস রেজাউনূর রহমান রেজা, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার ইন্দ্রজিত সৈকত, বরুড়া মাদক প্রতিরোধ কমিটির সভাপতি রোটারিয়ান ওমর ফারুক, সংগঠনের সিনিয়র সহসভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মহশিন রুবেল, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ফরহাদ, রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি কামরুল ইসলাম, সূর্য তরুণ সংগঠনের সভাপতি সাহাব উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বরুড়ার মানুষের পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে কাজে লাগিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করাই বরুড়া ক্লাবের অন্যতম লক্ষ্য।
তারা আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে বরুড়ার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে কাজ করবে বরুড়া ক্লাব।
আত্মপ্রকাশ অনুষ্ঠানের অংশ হিসেবে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার বার্তা দেওয়া হয়।
এ সময় বরুড়া ক্লাবের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!