1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

কচুয়ার পালগিরী নূরানী দাখিল মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি আসাদুজ্জামান ভূঁইয়াকে সংবর্ধনা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:

 

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী পালগিরী নূরানী দাখিল মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া এবং অভিভাবক সদস্য মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে মাদ্রাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবগঠিত কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

মাদ্রাসার সুপার ও নবগঠিত কমিটির সদস্য সচিব মো. আবু জাফরের সভাপতিত্বে এবং সহকারী সুপার মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া, অভিভাবক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহ আলম কন্ট্রাক্টর, বিশিষ্ট সমাজসেবক মো. মাহবুব আলম ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য মো. আমির হোসেন, পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আক্তার মাহমুদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, পালগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার সরকার এবং একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার ও নবগঠিত কমিটির সদস্য সচিব মো. আবু জাফর।

নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া তাঁর বক্তব্যে মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করায় শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, পালগিরী নূরানী দাখিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানটিকে কচুয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও সাবেক ইউপি সদস্য সেরাজুল হক সহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!