1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

যন্ত্রপাতি ছাড়াই হাতের কৌশলে শিশুর গলায় থাকা পয়সা বের করে প্রশংসা কুড়ালেন তিনি

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ ফখরুল মোস্তফা
নোয়াখালী

 

 

প্রাতিষ্টানিক ভাবে বড় ডিগ্রি অর্জন নেই তার। আছে কাজের অভিজ্ঞতা। তাতেই যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় আটকে যাওয়া পয়সা বের করলেন হাতের জাদুতে। খুশিতে অজোরে কাধলেন শিশুর মা। এর আগে মায়ের আতর্œনাদে চারপাশের অনেক মানুষ জড়ো হয় চেম্বারে। সম্পূর্ণ সফল হওয়ার পর মহুর্তে বদলে যায় দৃশ্য। বার বার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় শিশুর মাকে।

শুক্রবার রাতে নোয়াখালী হাতিয়ার উপজেলা সদর ওচখালীতে ঘটে এই ঘটনা। ভোক্তভোগী শিশু ফায়জা (২) চরকিং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সিমা আক্তার ও ফজলুর রহমান দম্পতির মেয়ে।

এই বিষয়ে অনেকে সোশাল মিডিয়ায় চিকিৎসক বিমান চন্দ্র আচার্যের প্রশংসা করে পোষ্ট দিতে দেখা যায়। বিমান চন্দ্র আচার্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী মেডিকেল অফিসার হিসাবে কাজ করছেন।

সিমা আক্তার জানান, বাড়িতে খেলতে গিয়ে মেয়ে একটি পয়সা গিলে পেলে। এরপরই সে ভুমি করতে থাকে । এক পর্যায়ে ভুমির সাথে রক্ত বের হতে থাকে। প্রথমে মেয়েকে স্থানীয় ডাক্তার ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ইতিমধ্যে মেয়ে অজ্ঞান হয়ে পড়ে। সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার সহ অনেকের কাছে যান তিনি। কিন্তু বিষয়টি জটিল ও হসপিটালে সহায়ক যন্ত্রপাতি না থাকায় হওয়ায় কেউ সাহস করে নি। তারা মেয়েকে দ্রæত নোয়াখালী জেলা সদর হসপিটালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু রাতের বেলা নদী পার হয়ে জেলা সদরে যাওয়া সম্ভব ছিল না। মেয়ের অবস্থা শংকটাপন্ন দেখে অনেকটা দিগবেদিগ ছুড়তে থাকেন তিনি। সবশেষে লোকজন তাকে উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্যর কাছে যাওয়ার পরামর্শ দেন।

পরে উপজেলা সদরে একটি ফার্মেসীর পিছনে বসা তার চেম্বারে নিলে তিনি সবার অনুমতি নিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে স্বল্প সময়ে খাদ্য নালীতে থাকা পাচ টাকার পয়সাটি বের করে আনেন।

মেয়ের ভালো অবস্থা দেখে পাশে থাকা মা সিমা আক্তার হাউমাউ করে কাঁধতে থাকেন। এই দৃশ্য দেখে রাস্তায় অনেক লোকের ভিড় জমে যায়।

বিমান চন্দ্র আচার্য বলেন, একটি রবারের পাইপ আছে। মাথায় বেলুণের মতো । পাইপটি শিশুর গলা ডুকিয়ে দেওয়া হয়েছে। এর পর তাতে পানি দিতে হয়েছে। একপর্যায়ে পাইপের মাথা বেলুনের মতো মোটা হয়ে যায়। পরে টান দিলে পয়সাটি বেলুনের সাথে আটকে গিয়ে বের হয়ে আসে। তিনি আরো বলেন এর আগে আরো কয়েক জনের এভাবে গলায় আটকে যাওয়া পয়সা তিনি বের করে দিয়েছেন।

এই বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ইউছুফ সোহাগ জানান, শিশুটির মা তাকে নিয়ে এসেছে। এক্্ের রিপোট অনুযায়ী পয়সাটি তার খাদ্যনালীতে আটকে ছিল। যা ইএনটি ডাক্তার ছাড়া বের করা সম্ভব না। এজন্য তাকে জেলা সদর হসপিটালে নিয়ে যেতে বলা হয়েছে। পরে শুনছেন বিমান চন্দ্র আচার্য এটি বের করে দিয়েছেন। নিশ্চয় তা প্রসংসার দাবি রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!