1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

৫ হাজার ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, কোতয়ালীতে পুলিশের জোরদার অভিযান

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
112

গত ১৭ এপ্রিল ২০২৬ ইং, রাতের অভিযানে কোতয়ালী মডেল থানার অধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অফিসার ইনচার্জের নির্দেশনায় আইসি, ছত্রখিল পুলিশ ফাঁড়ির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে কোতয়ালী মডেল থানাধীন ৫নং পাঁচথুবি ইউনিয়নের শালধর গ্রামের টিক্কারচর ব্রিজের উত্তর পাশ থেকে ৫,০০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান মাসুক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এসময় স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাহমুদুল হাসান মাসুক একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!