1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মাছ জব্দ, আটক ৪৫ জেলে

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
186

 মোঃ ফখরুল মোস্তফা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের জারি করা ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এসময় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ, ৪টি ফিশিং বোটসহ ৪৫ জন জেলেকে আটক করা হয়েছে।

জানা যায়, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া নোয়াখালীর হাতিয়া থানাধীন নলচিরা ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন ৪টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮০০ কেজি সামুদ্রিক ইলিশ এবং ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। একই সঙ্গে ৪৫ জন জেলেকে আটক করা হয়।

পরে হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে আটক জেলেদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

এদিকে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!