1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

হাতিয়ায় পাড়ায় মহল্লায় নৌ-বাহিনীর সতর্ক অবস্থান।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে
326

মোঃ ফখরুল মোস্তফা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় আইন শৃংখলা রক্ষায় মাঠে নেমেছে নৌ-বাহিনী।  বাহিনীর একাধিক টিম প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত  প্রত্যান্ত অঞ্চলে মহড়া দিচ্চেন। সন্ধ্যার পর ও বিভিন্ন সড়কে  টহল দিতে দেখা যায় এই বাহিনীকে।

হাতিয়া একটি বিচ্চিন্ন দ্বীপ এলাকা হওয়ায় এখানে পুলিশ ও কোষ্টগার্ডের সাথে

নৌ-বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। গত বছর ৫ আগষ্ট সরকার  পরিবর্তনের পর থেকে হাতিয়াতে নৌ-বাহিনী অবস্থান করছে। দ্বীপ সরকারি কলেজের একটি ছাত্রাবাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে তারা তাদের কার্যক্রম চালিয়ে আসছে।

তবে নির্বাচনকে সামনে রেখে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ২০ জানুয়ারী হাতিয়াতে অতিরিক্ত নৌ-বাহিনী নিয়োগ করা হয়েছে। প্রতিদিন বাহিনীর সদস্যরা হাতিয়ার নলচিরা ঘাট থেকে শুরু করে নিঝুমদ্বীপ পর্যন্ত টহল দিচ্চেন। কখনো গাড়ীতে কখনো পায়ে হেটে তারা দায়িত্ব পালন করছে।

 

ইতিমধ্যে নৌ- বাহিনীর সদস্যরা হাতিয়াতে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার ও অপারেশন ডেভিল হান্টে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে আসছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!