1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সুবর্ণচরে পুলিশের অভিযানে কথিত শীর্ষ মাদক কারবারি খোকা গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মো. ফখরুল মোস্তফা নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বহুল আলোচিত মাদক কারবারি ও কথিত ‘ইয়াবা সম্রাট’ খোকাকে গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বার থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খোকা দীর্ঘদিন ধরে চরক্লার্ক ইউনিয়নসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এলাকায় মাদক ও ইয়াবার একটি সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে।

খোকার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, তার গ্রেফতারের মধ্য দিয়ে এলাকায় মাদকবিরোধী অভিযানে ইতিবাচক প্রভাব পড়বে।

অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। এলাকায় মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!