
মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী সুবর্ণচরে তা’মিরুল উম্মাহ হিফযুল কুরআন মাদরাসায় পবিত্র কুরআন এর নতুন ছবক ও দোয়া মাহফিল এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে রবিবার বিকেলে চরজব্বর থানার দক্ষিণ পাশে মাদ্রাসার ৪র্থ তলায় ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা নাছরুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক ক্বারী, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা তারিক জামিল,রাব্বানীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধক্ষ্য মাওলানা আব্দুর রহমান, চটকি বাড়ি নূরানী তা’লিমূল কোরআন মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আশ্রাফ আলী দিদার, চরজুবিলী জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা সৈয়দ আহমদ হেলাল, মাওলানা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
অতিথী ও অভিভাবক কোমলমতি শিক্ষার্থীদের কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতসহ সার্বিক ব্যাবস্থাপনা দেখে অনুভূতি প্রকাশ করেন, এ সময় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষকমন্ডলী ও মাদ্রাসার ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা তাদের বক্তব্যে দেশ ও মানবতার কল্যাণ কামনা করেন এবং ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মুসলিম উম্মাহ সহ দেশ-জাতীর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।