1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সাধারণের জন্য নেই তেল, প্রভাবশালীদের জন্য বিশেষ সুবিধা—লাকসামে অনিয়মের অভিযোগ তীব্র

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ এলাকায় অবস্থিত মেসার্স চৌধুরী এন্ড সন্স এলপিজি স্টেশনে তেল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে মালিক পক্ষের বিরুদ্ধে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
ভুক্তভোগীরা জানান, তারা দুপুর ২টা থেকে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু টানা ৫ থেকে ৬ ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই তেল পাননি। এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
অভিযোগের তীর স্টেশন মালিক মোঃ শফিকুর রহমানের দিকে। গ্রাহকদের দাবি, ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করা হচ্ছে। কেউ পাচ্ছেন ৫০০ টাকার তেল, আবার কেউ পাচ্ছেন ১০০০ টাকার—এই বৈষম্যমূলক বণ্টনের কারণে লাইনের পেছনে থাকা ৫০০-৬০০ সিরিয়ালের মানুষ সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন। এছাড়া অভিযোগ রয়েছে, কেউ কেউ দলীয় প্রভাব খাটিয়ে তেল নিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনাস্থলে লাকসাম থানার পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কার্যত অসহায়। তাদের ভাষ্য, মালিক পক্ষ নিজেই যখন অনিয়মে জড়িত, তখন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ে। দেখার যেন কেউ নাই চলছে হরিলুট।
এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষ এ ধরনের দুর্ভোগ থেকে মুক্তি পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!