1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিশু কে ধ’র্ষে’নর অভিযোগে সাবেক হাই স্কুল শিক্ষক গ্রে’প্তা’র

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী 

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রামের মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে  এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই শিশুর সঙ্গে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হলে পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শিক্ষক মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে।

এলাকাবাসী জানান, এর আগেও মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ড ও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
‎মামুন নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, শিক্ষকের মতো দায়িত্বশীল একজন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে সত্যতা বের করা প্রয়োজন। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা ও পরিবারের পাশে প্রশাসনকে দাঁড়াতে হবে।
‎এ বিষয়ে হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎এদিকে, শিশুটির পরিবারের অভিযোগের পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আগে ওঠা অভিযোগগুলোও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!