1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শাহরাস্তিতে অবৈধ ড্রেজারে কৃষিজমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, জব্দ ড্রেজার

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :-

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নে অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে কৃষিজমির টপসয়েল (উপরের মাটি) কাটার অপরাধে মো. ইসমাইল (৩২) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চিতোষী পশ্চিম ইউনিয়নের নরিংপুর এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমির টপসয়েল থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে খেড়িহর গ্রামের বাসিন্দা মো. ইসমাইলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া নরিংপুর, চিতোষী পশ্চিম এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা এবং উপজেলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের এ ধরনের অভিযান অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!