1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

রাতের আঁধারে পাচারের চেষ্টা ব্যর্থ, চৌদ্দগ্রামে ৮০ কেজি গাঁজা জব্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

রোববার (২৪ আগস্ট) ভোর আনুমানিক ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আমানগন্ডা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ গ্রাম নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজাগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!