
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বরুড়ায় ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১২ জুলাই ২০২৬) বরুড়া থানা পুলিশের অভিযানে আটক হন শাহীন আলম (২৭), পিতা- শাহজাহান, সাং- বরুড়া পৌরসভা এবং বাহার (৪২), পিতা- মৃত হারুনুর রশিদ, সাং- পাঠানপাড়া, থানা- বরুড়া, জেলা- কুমিল্লা।
পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বরুড়া থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।