1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

বিএনপি-এনসিপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
45

 

বিএনপি, ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) সকালে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

জানা গেছে, হবিগঞ্জে দলের নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগের প্রতিবাদে বুধবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। একই সময়ে বিএনপি ও ছাত্রদলও পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।

এমন পরিস্থিতিতে সম্ভাব্য সংঘাত এড়ানো এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

১৪৪ ধারা জারির ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় জনসমাবেশ, মিছিল ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে- এমন কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!