
ঢাকায় এবং চট্টগ্রামের একাধিক স্থানে মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়।
ভিডিওগুলোতে দেখা গেছে, ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে মিছিলে।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে, কাকরাইল মোড়ে এবং চট্টগ্রাম নগরের জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় বিভিন্ন শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রাম নগরের পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, মিছিলগুলোর ভিডিও দেখে তারা জড়িত ব্যক্তিদের শনাক্ত করবেন এবং তাদের আইনের আওতায় আনা হবে।