1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

দাউদকান্দিতে পুলিশের মেগা অভিযান: ৪,৬২০ পিস ইয়াবা ও ৭.৫ কেজি গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
4

কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭.৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক, ডাকাতি ও গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর নির্দেশনায় এসআই (নিঃ) মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭.৫ কেজি গাঁজাসহ মো. হৃদয় হোসেন (২৬) ও তাসলিমা (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

এদিকে, ৩০ জুলাই ভোর ৫টা ৫০ মিনিটে এসআই (নিঃ) রিজোয়ানুল ইসলাম মেঘনা-গোমতী সেতুর নতুন টোলপ্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেন থেকে ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কার উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৩টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার তিন আসামি— জাকির হোসেন রানা (৩৯), দুলাল শরিফ (৪৬) ও রুবেল মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়া পৃথক অভিযানে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. হাবিব (৩৮) এবং সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোছা. পরুশাকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!