
অনলাইন ডেক্স
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। শনিবার দিবাগত রাতের এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের ওই এলাকায় প্রাইভেটকারটিতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পানি ও ফোম মিশ্রিত করে স্প্রে করার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়তে পারেনি এবং আশপাশের যানবাহনের কোনো ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণের পর ওই অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
পরে গাড়িটি হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন লাগতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সুত্র সমকাল