1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

কুমিল্লা সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৯২ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যানবাহন আটক, জব্দ ৯০ কেজি গাঁজা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, রেডবুল, মুভ মলম ও যানবাহনসহ প্রায় ৯৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। একই সঙ্গে পৃথক আরেক অভিযানে ৯০ কেজি ভারতীয় গাঁজাও জব্দ করা হয়েছে।

বিজিবির পাঠানো পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৩ আগস্ট ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্টের বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে চৌদ্দগ্রাম সীমান্তের প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এবং কটকবাজার সীমান্তের প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলম আটক করা হয়।

আটককৃত এসব মালামালের সর্বমোট মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

অন্যদিকে, এর আগের দিন ২২ আগস্ট ভোরে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত গাঁজা বিধি মোতাবেক ধ্বংস করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!