1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
10

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা | ১১ জুলাই ২০২৬

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীনস্থ মথুরাপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেশপুর ফরেস্ট বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!