1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৩৪০ পিছ ইয়াবাসহ নারী আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

এ.কে পলাশ কুমিল্লা ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া দক্ষিণ চান্দলা তাল্লুকপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৪০ পিছ ইয়াবাসহ এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত নারী আসামি মোসা. জান্নাতুল ফেরদৌস ওরফে শ্রাবনী বেগম (৩৫)। তার পিতার নাম মো. ইসমাইল হোসেন ও মাতার নাম ফিরোজা বেগম মনি। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দাপুনিয়া এলাকায় ইসমাইল হোসেনের মেয়ে।
বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামে বসবাস করছিলেন।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে থানা পুলিশের এসআই (নিঃ) সৈকত মজুমদার ও এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে একদল পুলিশ চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকায় টানা ব্রিজের পূর্ব পাশে একটি পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যম জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!