1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানো ১২ কেজি গাঁজাসহ আটক-২

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

আমান খন্দকার বুড়িচং-ব্রাক্ষনপাড়া (কুমিল্লা

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান (পিপিএম) এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এস.আই) আল-আমিন ও সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) সাইফুল আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করে রামচন্দ্রপুর এলাকার একটি বসতঘরের উত্তর পাশের কক্ষ থেকে মো. ফাহিম (১৯) ও মো. জনি (২২) নামের দুইজনকে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!