
আবীর আহমেদ কুমিল্লা প্রতিনিধি;
আজ রবিবার সকাল ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে হেযবুত তওহীদের চট্টগ্রাম নারী বিভাগ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগীয় প্রধান রুফায়দাহ পন্নী। চট্টগ্রাম বিভাগীয় নারী সম্পাদক জোবেদা আক্তার বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হেযবুত তওহীদের নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, গণমাধ্যম সম্পাদক শারমিন সুলতানা চৈতি, কুমিল্লা অঞ্চলের নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রুফায়দাহ পন্নী বর্তমান সমাজে নারীর নিরাপত্তাহীনতা ও অধিকারহীনতার করুণ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “কুমিল্লায় গত ৯ মাসে ১১১ খুন, ১৩৯ ধর্ষণের ঘটনা ঘটেছে। যা গতবছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। প্রায় প্রতিটি জেলারই একই চিত্র। সমাজে আজ কেউ নিরাপদ নয়। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা পর্যন্ত নিরাপদ নয়। আর একটি অনিরাপদ সমাজে সবচেয়ে বড় হুমকি থাকে নারীদের।
বক্তারা আলোচনার মাধ্যমে ইসলামি আদর্শের ভিত্তিতে একটি নিরাপদ, সুশৃঙ্খল সমাজ গড়ার আহ্বান জানান। সম্মেলনের শেষে উপস্থিত নারী সদস্যরা প্রকৃত ইসলাম প্রতিষ্ঠায় জীবন ও সম্পদ উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।