কসবায় বিজিবির অভিযানে উত্তেজনা: ‘মব’ সৃষ্টি করে চোরাই পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিনিধি
প্রকাশিত:
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
২৪
বার পড়া হয়েছে
কসবায় বিজিবির অভিযানে উত্তেজনা: ‘মব’ সৃষ্টি করে চোরাই পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ
সীমান্ত এলাকা থেকে জব্দকৃত ভারতীয় পণ্যবাহী পিকআপ ঘিরে বিক্ষোভ, সংঘাত এড়াতে পিছু হটে বিজিবি স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিজিবির অভিযানে জব্দ করা চোরাই পণ্য ‘মব’ সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে একটি ছোট পিকআপে করে ভারতীয় বিভিন্ন পণ্য আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পিকআপটি আটক করে বিজিবি সদস্যরা নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় কিছু ব্যক্তি বাধা দেয়। বিজিবির দাবি, পিকআপে থাকা পণ্যগুলো বৈধ বলে দাবি করে একদল ব্যক্তি গাড়িটি আটকে দেয়। একপর্যায়ে তারা...
45
সীমান্ত এলাকা থেকে জব্দকৃত ভারতীয় পণ্যবাহী পিকআপ ঘিরে বিক্ষোভ, সংঘাত এড়াতে পিছু হটে বিজিবি
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিজিবির অভিযানে জব্দ করা চোরাই পণ্য ‘মব’ সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে একটি ছোট পিকআপে করে ভারতীয় বিভিন্ন পণ্য আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পিকআপটি আটক করে বিজিবি সদস্যরা নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় কিছু ব্যক্তি বাধা দেয়।
বিজিবির দাবি, পিকআপে থাকা পণ্যগুলো বৈধ বলে দাবি করে একদল ব্যক্তি গাড়িটি আটকে দেয়। একপর্যায়ে তারা বিজিবি সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং পিকআপের গ্লাস ভাঙচুর করে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চোরাই পণ্য ছাড়িয়ে নিতে একটি মব সৃষ্টি করা হয়েছিল। পরিস্থিতি সংঘর্ষের দিকে যাওয়ার আশঙ্কা থাকায় এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পণ্যগুলো ছেড়ে দেওয়া হয়।”
ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।