1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

ওসি কাজী নাজমুল হকের নির্দেশনায় অভিযানে মাদক মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
3

বরুড়া প্রতিনিধি

কুমিল্লার বরুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক-এর নির্দেশনায় এসআই (নিঃ) ছিম্পু বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক মামলার জিআর-১৫/২৪ এর পরোয়ানাভুক্ত আসামি মো. মাহবুবুল আলম (টুকু) (পিতা: ছিদ্দিকুর রহমান), গ্রাম—পোমতলা, থানা—বরুড়া, জেলা—কুমিল্লাকে গ্রেপ্তার করা হয়।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বরুড়া থানা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!