1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

উৎসবমুখর ভোটে আলীবাজার বণিক সমিতির সভাপতি জাফর উল্লাহ, সম্পাদক টুটুল নির্বাচিত”।

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
23

মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি

 

নোয়াখালী হাতিয়ায় উৎসব মুখর পরিবেশে আলীবাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন জাপর উল্যাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জামসেদুল ইসমাইল টুটুল।

নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে বাজারের ১২৪ জন বৈধ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

গত ১১ জুন নির্বাচনের তফসিল ঘোষণার পর ১১টি পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাতে ৭ টি পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্য ৪ টি পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

এতে হরিন প্রতিক নিয়ে সবোর্চ্চ ৮০ ভোট পেয়ে সভাপতি হন‌ জাফর উল্লাহ। আনারস প্রতীক নিয়ে সবোর্চ্চ ৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জামসেদুল ইসমাইল টুটুল। এছাড়া সহ সভাপতি পদে মোঃ রাশেদ ৫৮ ও ক্যাশিয়ার পদে ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন দেলোয়ার হোসেন।

নির্বাচনকে ঘিরে আলী বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠটি সম্পুর্ন ব্যানার ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়। বিভিন্ন প্রার্থীদের কর্মী সমর্থকরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেন।

নির্বাচনে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের একটি টিম নিয়োজিত ছিল।

নির্বাচন দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও মোঃ আলী কলেজের অধ্যক্ষ মোঃ আজমির হোসেন বলেন, প্রথম থেকে বাজারের বনিকরা নির্বাচনে সহযোগিতা করে আসছে। আজ ভোট গ্রহণ শেষে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে গননা করে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!