1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

অবৈধ নেট জালের বিরুদ্ধে বরুড়ায় অভিযান, পানি প্রবাহ ও মাছের চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের উদ্যোগ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
11

বরুড়া প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলার ১৪নং লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন খাল ও জলাশয়ে অবৈধভাবে নেট জাল স্থাপন করে পানি প্রবাহ এবং দেশীয় মাছের অবাধ চলাচল বাধাগ্রস্ত করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ নেট জাল অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে এসব নেট জালের কারণে খাল ও জলাশয়ের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি দেশীয় মাছের বিচরণ ও প্রজননও ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন।
অভিযান চলাকালে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল জলিল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, “খাল-বিল ও জলাশয়ে অবৈধভাবে নেট জাল স্থাপন করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং মাছের স্বাভাবিক চলাচল বন্ধ করা আইনসম্মত নয়। জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জলাশয় দখল ও অবৈধ নেট জাল স্থাপনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!