
মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরী গ্রামের কৃতী সন্তান শায়খ এম. এ. আউয়াল খান শাহ ফারুকী নকশেবন্দী মুজাদ্দেদী হুজুরের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) পালগিরী ৪ নম্বর ওয়ার্ডের ভক্ত ও মুরিদানদের উদ্যোগে পালগিরী নকশেবন্দীয়া মুজাদ্দেদীয়া আউয়ালীয়া খানকা শরীফ মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুদ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শাহ মো. মেজবাহুল ইসলাম লতিফী।
এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব মাওলানা আলমগীর শাহ আল কাদেরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাস্টার আব্দুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্ত ও মুরিদানরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা শাহ মো. মেজবাহুল ইসলাম লতিফী মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন। এ সময় শায়খ এম. এ. আউয়াল খান শাহ ফারুকী নকশেবন্দী মুজাদ্দেদী হুজুরের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, শায়খ এম. এ. আউয়াল খান শাহ ফারুকী সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে কুমিল্লা মডার্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। তাঁর দ্রুত আরোগ্য ও পরিপূর্ণ সুস্থতা কামনায় ভক্ত ও মুরিদানদের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।