1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১, সাবেক ছাত্রলীগ সম্পাদকসহ আদালতে ১১ জন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম:

কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ ১১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপর ১০ জন কিশোরকে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বরুড়া থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আদালতে পাঠানো ১১ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, চুরি মামলায় একজন এবং নারী ও শিশু অপহরণ মামলায় একজন রয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার পাঁচজন হলেন—আনিছুর রহমান মিলন (৩৬), নাজমুল হোসেন (৪১), আবদুল্লাহ আল নোমান (২৮), গোফরান হোসেন (২৮) ও মো. আক্তার হোসেন (৪২)।

তাঁদের মধ্যে আনিছুর রহমান মিলন আদ্রা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, নাজমুল হোসেন বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, গোফরান হোসেন খোশবাস উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং মো. আক্তার হোসেন খোশবাস দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিরা হলেন—ইউনুছ মিয়া, কামাল হোসেন (৩৪), মেহেদী, মিজানুর রহমান ও গোফরান হোসেন (২৮)। চুরি মামলায় হাবিবুল্লাহ (৩৮) এবং নারী ও শিশু অপহরণ মামলায় মহিন (২১) গ্রেপ্তার হয়েছেন।

বরুড়া থানা-পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ১০ কিশোরকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয় এবং বাকি ১১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!