1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

বরুড়ায় প্রয়াত সাংবাদিক হারিস মাহমুদকে স্মরণ: ৩২তম মৃত্যুবার্ষিকীতে ‘স্মৃতির পাতায় লেখা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কুমিল্লার বরুড়ায় প্রয়াত সাংবাদিক হারিস মাহমুদের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত ‘স্মৃতির পাতায় লেখা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টায় বরুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরুড়া প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ বাবুল হোসেন এবং ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক হাকিম জাকির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ-এর প্রতিনিধি সাংবাদিক সলিল বিশ্বাস, দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক শিরোনাম-এর প্রতিনিধি সাংবাদিক মোঃ ইকরামুল হক, দৈনিক সকালের সময়-এর বরুড়া প্রতিনিধি সাংবাদিক মোতাহার হোসেন সেলিম, দৈনিক ভোরের সূর্যোদয়-এর বরুড়া প্রতিনিধি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, দৈনিক কুমিল্লার জমিন-এর প্রতিনিধি সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন এবং দৈনিক সময়ের সংবাদ-এর প্রতিনিধি সাংবাদিক বিল্লাল হোসেন খোকনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রয়াত সাংবাদিক হারিস মাহমুদের ছোট ভাই এবং দৈনিক একুশের বাণী পত্রিকার প্রতিনিধি সফিউল্লাহ সুজন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি প্রয়াত সাংবাদিক হারিস মাহমুদ স্মরণে প্রকাশিত ‘স্মৃতির পাতায় লেখা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিক হারিস মাহমুদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক মুক্তির লড়াই পত্রিকার পক্ষ থেকে একজন প্রতিনিধি।

প্রয়াত সাংবাদিক হারিস মাহমুদের স্মৃতি ও কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাঁর সাংবাদিকতা ও অবদানকে স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!