
মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী
প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় নোয়াখালী হাতিয়া নদীর তীরের মানুষেরা। শনিবার সকালে উপজেলার নলচিরা তুফানিয়া গ্রামের নদীর তীরে দাড়িয়ে করা মানববন্ধনে তারা এই দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, গত নির্বাচনের আগে একটি রাজনৈতিক সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিয়া নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। আমরা চাই তিনি তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন।
এখন হাতিয়ার নদী অব্যাহতভাবে ভাঙছে। বিশেষ করে হাতিয়ার উত্তরাঞ্চল নলচিরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এখন ভাঙ্গনের মুখে। আগামী বর্ষার আগে এইখানে ব্যবস্থা না নেওয়া হলে পুরো নলচিরা ইউনিয়ন নদীতে বিলীন হয়ে যাবে। তারা দ্রুত এখানে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য, মসজিদের ইমাম , শিক্ষক , ছাত্র ছাত্রী ও নলচিরা ইউনিয়নের নয়টি গ্রামের প্রায় সহস্রাধিক নারী পুরুষ।