
মোঃ আরিফুল ইসলাম ফরহান নিজস্ব রিপোর্টার
সোমবার ১৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন টাংকি খাল সংলগ্ন এলাকায় আজ ১৯ অক্টোবর ২০২৬ দুপুর ১ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি এবং চোরাচালান কাজে ব্যবহৃত ল্যান্ডিং ক্রাফটটি জব্দ করা হয়। এসময়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত চিনি ও ল্যান্ডিং ক্রাফটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।