1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

কচুয়ায় কৃষিজমিতে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভূমি প্রশাসনের অভিযান

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের তালতলী গ্রামের আমিন বাড়ির পশ্চিম পাশে কৃষিজমির মাঠে স্থাপিত অবৈধ নিষিদ্ধ ড্রেজার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ভূমি প্রশাসন।

রবিবার (১৮ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছিরের নির্দেশক্রমে এ অভিযান পরিচালনা করেন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. মাসুম বিল্লাহ ও তাঁর সহকর্মীরা। অভিযানে নিষিদ্ধ ড্রেজার স্থাপনকারীরা সহকারি ভূমি কর্মকর্তার নির্দেশে মেশিন সহ সকল সরঞ্জাম তুলে নিয়ে যায়।

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, লিটন নামে এক ব্যক্তি তাঁর একটি ডোবা থেকে তাঁদের না জানিয়ে এবং পাশের জমির মালিকদের সম্মতি ছাড়াই বালু উত্তোলনের উদ্দেশ্যে নিষিদ্ধ ড্রেজার স্থাপন করেন। পরে উত্তোলিত বালু মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন মানুষের কাছে বিক্রির চেষ্টা চালান তিনি।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, এর আগেও ওই ব্যক্তি একাধিকবার নিষিদ্ধ ড্রেজার স্থাপন করে প্রায় ৫০ লাখ টাকার বালু বিক্রি করেছেন। এ ধরনের কর্মকাণ্ডের কারণে আশপাশের কৃষিজমির ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তাঁরা দাবি করেন, ওই ব্যক্তি তাঁদের কোনো কথায় কর্ণপাত করেন না।

ছবি: কচুয়ায় কৃষিজমিতে অবৈধ ড্রেজার স্থাপনকারীরা প্রশাসনের অভিযানে মেশিন তুলে নিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!