1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

কচুয়ার বাতাবাড়িয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৬০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলার বাতাবাড়িয়া গ্রামে অবৈধ ড্রেজার পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আজ কচুয়া উপজেলার বাতাবাড়িয়া গ্রামে পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু ও মাটি উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি রোধে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ড্রেজার ও বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!