1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

প্রাইভেট কারে ছাগল চুরি, স্থানীয়দের হাতে মা-ছেলেসহ ৩ জন আটক; পুলিশে সোপর্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
31

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাইভেট কারে করে ছাগল চুরির সময় স্থানীয়দের হাতে মা-ছেলেসহ তিনজন আটক হয়েছেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ সময় একটি চুরি হওয়া ছাগল উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—যশোরের শার্শা উপজেলার কেরালখালী গ্রামের হেলাল উদ্দিন (৩৫), তার মা সুফিয়া খাতুন (৫৫) এবং হেলাল উদ্দিনের ছেলে ওমর ফারুক (৭)। তারা সম্পর্কে মা, ছেলে ও নাতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা ফাঁকা থাকার সুযোগ নিয়ে চক্রটি একটি খাসি ছাগল প্রাইভেট কারে তুলে নেয়। পরে ইকড়া গ্রামের মাঝেরপাড়া এলাকা থেকে দ্বিতীয় একটি ছাগল গাড়িতে তোলার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

এ সময় স্থানীয়রা সন্দেহজনক প্রাইভেট কারটির গতিরোধ করে তিনজনকে আটক করে রাখেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে কোটচাঁদপুরের তালসার পুলিশ ফাঁড়ির এএসআই মো. সমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে পুলিশ হেফাজতে নেন। একই সঙ্গে উদ্ধার করা ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ছাগল চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ রহমান বলেন, চুরির সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া ছাগলসহ চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!