1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ডিজিটাল ভূমিসেবায় নতুন দিগন্ত: বরুড়ায় বর্ণাঢ্য ভূমি সেবা মেলার উদ্বোধন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
23

স্টাফ রিপোর্টারঃ


কুমিল্লার বরুড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক কার্যক্রম। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়-এর সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এর আগে উপজেলা ভূমি অফিস চত্বরে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ-এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আসাদুজ্জামান রনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া জামান নিতু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন এবং পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার

এছাড়াও বক্তব্য রাখেন “ওরাই আপনজন” সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক ইলিয়াস আহমেদ, সাংবাদিক আবুল হাশেম, জসিম উদ্দিন খোকনমাসুদ মজুমদার প্রমুখ।

সভায় বক্তারা জনবান্ধব, স্বচ্ছ ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মেলায় উপজেলা ভূমি অফিসের সহযোগিতায় ৪টি সেবা স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টল থেকে ভূমির মালিকদের ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ানসহ বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!