ডিজিটাল ভূমিসেবায় নতুন দিগন্ত: বরুড়ায় বর্ণাঢ্য ভূমি সেবা মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার বরুড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক কার্যক্রম। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়-এর সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা ভূমি অফিস...