1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

১৩ বছরের পুরোনো মামলায় গ্রেপ্তার, একদিনেই জামিন—মতলবে যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মীর মুক্তি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
19

অনলাইন ডেক্স

 

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার যুবদল ও ছাত্রদলের ছয় নেতাকর্মী গ্রেপ্তারের একদিনের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) আদালতের আদেশে তারা জামিন লাভ করেন।

জামিনপ্রাপ্তরা হলেন—মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান এবং হাসান, জুয়েল ও আদর।

এর আগে, গত ১ এপ্রিল চাঁদপুরের অতিরিক্ত জেলা জজ আদালত-২ এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিকেল সাড়ে ৪টার দিকে বাবুরহাট কারাগার থেকে তারা মুক্তি পান।

আইনজীবী এডভোকেট আতিকুর রহমান জানান, ২০১৩ সালের ২৯ অক্টোবর মতলব দক্ষিণ থানায় দায়ের হওয়া একটি মারামারির মামলায় মিরাজ মাহমুদ জিসানকে প্রধান আসামি করে ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বাদী ছিলেন বাইশপুর গ্রামের শরীফ হোসেন।

তদন্ত শেষে এসআই দীপক অভিযোগপত্র দাখিল করেন, যেখানে টিপু, টিটু, জিসানসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। বিভিন্ন সময়ে আদালতে হাজিরা দিলেও সাম্প্রতিক কয়েকটি তারিখে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

জামিনে মুক্তি পেয়ে মিরাজ মাহমুদ জিসান দাবি করেন,
“রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০১৩ সালের ঘটনায় আমরা হামলার শিকার হয়েছিলাম, কিন্তু উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা করা হয়।”

অন্যদিকে রাশেদুজ্জামান টিপু বলেন,
“আওয়ামী লীগ সরকারের সময় আমরা বহু মিথ্যা মামলার শিকার হয়েছি। এই মামলাটিও সম্পূর্ণ সাজানো ও ষড়যন্ত্রমূলক।”

কারাগার থেকে মুক্তির পর বাবুরহাট জেলগেটে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!