1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

কুমিল্লায় বিজিবির অভিযানে ৮৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ির বিশাল চালান জব্দ।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
12

ডেক্স রিপোর্ট

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর নিয়মিত সীমান্ত টহল ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার  (৩০ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন আনন্দপুর বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নানকরা নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৮৮ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!