1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

মেঘনায় শ্রমিক দিবস: বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, ন্যায়ভিত্তিক রাষ্ট্রের দাবি

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
9

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা 

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত বক্তাদের

কুমিল্লার মেঘনা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মেঘনা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা-হোমনা-তিতাসের গণমানুষের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মোঃ নাজিম উদ্দিন মোল্লা (এমএ, এমএসএস, এলএলবি)।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেঘনা উপজেলা শাখার আমির লোকমান হোসেন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—  এনামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা বাইতুল মাল সম্পাদক

মাওলানা আবদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন তত্ত্বাবধায়ক, মেঘনা উপজেলা এছাড়াও মেঘনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কাসেম, শ্রমিক কল্যাণ ফেডারেশন, মেঘনা উপজেলা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালের শ্রমিক আন্দোলনের রক্তঝরা ইতিহাস আজও শ্রমজীবী মানুষের অধিকারের জন্য প্রাসঙ্গিক। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশে শ্রমিকদের ন্যায্য অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। মালিক-শ্রমিক বৈষম্য সমাজে এখনো বিদ্যমান।

বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব। তারা মনে করেন, ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!