1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

বৈরী আবহাওয়ায় হাতিয়ার সাগরে ৩ মাছধরা ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ৪৮ জেলে

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
46

মো. ফখরুল মোস্তফা নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। তবে দুর্ঘটনাকবলিত ট্রলারগুলোতে থাকা ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে

বুধবার (১২ আগস্ট) সকালে নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া তিনটি ট্রলারের মধ্যে দুটি সম্পূর্ণ তলিয়ে গেছে। অপর একটি ট্রলার এখনো ভাসমান রয়েছে।

দুর্ঘটনাকবলিত ট্রলার তিনটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির বলে জানা গেছে।

জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, সকালে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে ওঠে। এ সময় নিঝুমদ্বীপের কাছাকাছি অবস্থান করা তিনটি মাছধরা ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। পরে আশপাশে থাকা অন্যান্য মাছধরা ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত ট্রলারগুলোর মাঝি-মাল্লাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, উত্তাল সাগরের কারণে তিনটি ট্রলারের মধ্যে দুটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনো ভাসমান রয়েছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রলারডুবির ঘটনাটি তিনি শুনেছেন। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন, দুর্ঘটনায় থাকা সব জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!