1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নে জনপ্রিয়তার আলোচনায় প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

রোমান সরকার, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯নং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ আব্দুর রাজ্জাক সরকারকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর কর্মকাণ্ড ও জনসেবামূলক ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, মানবিক আচরণ ও সাধারণ মানুষের প্রতি সহযোগিতার মনোভাব ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। টানা তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছেন আব্দুর রাজ্জাক সরকার।

ইউনিয়ন পরিষদে বিভিন্ন প্রয়োজনে আসা সাধারণ মানুষকে হাসিমুখে স্বাগত জানান তিনি। তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার চেষ্টা করেন। তাঁর এমন আন্তরিক আচরণে সন্তুষ্ট অনেক সেবাগ্রহীতা। স্থানীয়দের অনেকে তাঁকে একজন নিরহংকার, সৎ ও মানবিক মানুষ হিসেবে অভিহিত করছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, আগামীতে নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজগুলো এগিয়ে নেবেন তিনি। বিশেষ করে অসমাপ্ত সড়ক, কালভার্ট ও ব্রিজ নির্মাণসহ যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আব্দুর রাজ্জাক সরকার।

তিনি বলেন, “ইউনিয়নবাসীর ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হতে পারলে অসমাপ্ত উন্নয়নকাজগুলো সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য।”

স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদে সরকারি বরাদ্দ ও বিভিন্ন অনুদান বিতরণের ক্ষেত্রেও তিনি দরিদ্র ও অসহায় মানুষের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেন। এ কারণে সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি আস্থা ও প্রত্যাশা বেড়েছে বলে জানিয়েছেন অনেকে।

রাজনৈতিক জীবনেও আব্দুর রাজ্জাক সরকার সক্রিয়। তিনি বিএনপির একজন নেতা। স্থানীয় রাজনৈতিক সূত্র ও তাঁর সমর্থকদের দাবি, বিগত ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও নির্যাতনের মধ্যেও তিনি দলীয় অবস্থানে অবিচল ছিলেন।

এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে আগামী দিনে জনসেবার পরিধি আরও বাড়াতে চান তিনি। ব্রহ্মগাছা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, একজন জনবান্ধব ও মানবিক জনপ্রতিনিধি হিসেবে আব্দুর রাজ্জাক সরকার ভবিষ্যতেও তাঁদের পাশে থাকবেন।

ইতোমধ্যে তাঁর সমর্থকদের মধ্যে একটি স্লোগানও ছড়িয়ে পড়েছে—

“ভোটারগণ বেঁধেছে জোট, এবার মানবিক আব্দুর রাজ্জাক সরকারকে দেব ভোট।”

তবে জনপ্রিয়তা ও নির্বাচনী সমর্থনের বিষয়টি শেষ পর্যন্ত ভোটের মাধ্যমেই প্রতিফলিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!