1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৯৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ৯৮ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সি এবং ১০ বিজিবির অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত দলটি বিকেল ৩টা ৪০ মিনিটে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়।

এ সময় ট্রেন থেকে ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ করে।

দুটি অভিযানে সর্বমোট ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!