1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, জব্দ করা শাড়িগুলোর সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমসে জমা দেওয়া হবে।

বিজিবি জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!