1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ১৪ জন গ্রে’প্তা’র, ১০ কিশোর অভিভাবকের জি’ম্মায় ৯৫ পি’স ইয়া’বা ও ২০০ গ্রাম গাঁ’জা উদ্ধার, আদালতে সোপর্দ ৪ আসামি

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

 

কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১০ কিশোরকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া মাদকসহ দুইজন, জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং সামারি ট্রায়াল-সংক্রান্ত মামলায় একজনসহ মোট চার আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) বরুড়া থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বরুড়া উপজেলার ঝলম উত্তর বাজার এলাকার আলিমুদ্দিন বাড়ির বাসিন্দা। একই অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মো. শাহআলম (৪৮) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ৩ নম্বর উত্তর খোশবাস ইউনিয়নের কেমতলী গ্রামের বাসিন্দা।

এ ছাড়া জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ফরহাদ (২৮) এবং সামারি ট্রায়াল-সংক্রান্ত মামলায় মো. শাহাবুদ্দিন মজুমদার (৩৫) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় বরুড়া থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ১০ কিশোরকে যাচাই-বাছাই শেষে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বরুড়া থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!