1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

উদ্ভাবনের ছোঁয়ায় কাজিপুর: বিজ্ঞান-প্রযুক্তি মেলা উদ্বোধন, পহেলা বৈশাখ ঘিরে জোর প্রস্তুতি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
22

 প্রতিবেদন: অঞ্জনা চৌধুরী, 

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজিপুরে আয়োজন করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬। একইসঙ্গে আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা। দুইটি আয়োজনেরই উদ্যোগ নেয় কাজিপুর উপজেলা পরিষদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।

মেলায় মাধ্যমিক পর্যায়ের ১০টি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮টি স্টল স্থান পায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি প্রদর্শন করে। এসব স্টলে প্রদর্শিত সৃজনশীল ও আধুনিক প্রযুক্তি দেখে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা।

পরে একই স্থানে পহেলা বৈশাখ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। তারা আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে সুশৃঙ্খল ও আনন্দঘন করতে নিজ নিজ মতামত তুলে ধরেন।

বিজ্ঞানচর্চা ও সংস্কৃতির সমন্বয়ে কাজিপুরে এ আয়োজন নতুন প্রজন্মকে উদ্ভাবনী ও সংস্কৃতিমুখী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!