1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০, অভিভাবকের জিম্মায় ১৫ কিশোর দুই মাদক কারবারির কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার, আদালতে সোপর্দ ৫ জন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম |

কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৫ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি পাঁচজনের মধ্যে মাদক মামলায় দুজন, চুরির মামলায় একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় দুই মাদক মামলার আসামির কাছ থেকে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) বরুড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লার লালমাই উপজেলার পূর্ব অসকতলা গ্রামের মো. তুহিন (২৮) এবং সদর দক্ষিণ উপজেলার চন্ডিপুর মঙ্গলমুড়া গ্রামের রাসেল হোসেন (৩৪)। তাঁদের কাছ থেকে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
চুরির মামলায় গ্রেপ্তার ব্যক্তি হলেন বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বাগমারা (আড্ডা বাজারের দক্ষিণে বড় বাড়ি) এলাকার মো. ইউসুফ আলী (৫২)।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দুজন হলেন বরুড়া পৌরসভার বরুড়া বাজার এলাকার রনি রবি দাশ (২২) এবং নারায়ণপুর গ্রামের শহিদুল ইসলাম পলাশ (৩৩)।
পুলিশ আরও জানায়, অভিযানে গ্রেপ্তার ২০ জনের মধ্যে ১৫ জন কিশোরকে যাচাই-বাছাই শেষে তাঁদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। অন্য পাঁচজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!