1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক ওপর হামলা।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মোঃ রফিক উদ্দিন:

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোয়াইনঘাট প্রেসক্লাব।

হামলার শিকার সাংবাদিকরা হলেন, অনলাইন সংবাদমাধ্যম সিলেটভিউ২৪ ডটকমের প্রতিবেদক নিবেন্দু তালুকদার এবং দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল। হাসপাতালে রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের হামলায় তাঁরা আহত হন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমনসহ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত অধিকার। দায়িত্ব পালনকালে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

বিবৃতিতে তাঁরা আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে গোয়াইনঘাট প্রেসক্লাব।

বিবৃতিতে আরও জানানো হয়, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সিলেটের সাংবাদিক সমাজের যেকোনো যৌক্তিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে পাশে থাকবে গোয়াইনঘাট প্রেসক্লাব

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!