1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

কচুয়ায় তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:

চাঁদপুরের কচুয়া পৌর সদর বাজারে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে হোটেলটিতে বিভিন্ন ধরনের অপরিচ্ছন্নতা, খাদ্যের মানহানিকর অবস্থা এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের তদারকি ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!