1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

কচুয়ায় খতমে কোরআন ও খতমে বুখারী শরীফ মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বাৎসরিক মহাপবিত্র খতমে কোরআন ও খতমে বুখারী শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন রহিমানগর লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক, পীরে তরিকত আলহাজ্ব আল্লামা হাফেজ মাওলানা শাহ মো. মেজবাহুল ইসলাম লতিফী।

সকাল ৯টা থেকে জোহরের নামাজের আজান পর্যন্ত খতমে বুখারী শরীফসহ বিভিন্ন খতম অনুষ্ঠিত হয়। জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয় মাহফিলের সমাপনী অনুষ্ঠান।
এতে আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন খানকাহ শরীফের পরিচালক, পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে রহিমানগর লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের হেফজখানার ২৩ জন শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।

পরে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা শাহ মো. মেজবাহুল ইসলাম লতিফী।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!