1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৭

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
44

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরে নৌসদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম।

ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সিতাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সমুদ্রে মোতায়েন থাকায় রণতরিটিতে দায়িত্ব পালনকারী নৌসদস্যদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা বাড়ছিল।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় জাহাজে অবস্থান এবং নানা অভিযোগ নিয়ে নৌসদস্যদের সঙ্গে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের একজন উপদেষ্টা রণতরিটিতে যান। এ সময় ক্ষুব্ধ নৌসদস্যরা তাকে দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুড়ে মারেন বলে দাবি করা হয়েছে।

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে নৌসদস্যদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে ছুরি ও ধারালো অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করা ইউএসএস আব্রাহাম লিংকন দীর্ঘ সময় ধরে মোতায়েন রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রণতরিটি মোট ২৬৩ দিন মোতায়েন রয়েছে এবং এর মধ্যে ২০৮ দিন টানা সমুদ্রে অবস্থান করেছে। দীর্ঘ এই মোতায়েনকে কেন্দ্র করে নৌসদস্যদের মধ্যে চাপ ও অসন্তোষ তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ঘটনার পর রণতরিটির ভেতরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে তাসনিমের বরাত দিয়ে মেহর নিউজ জানিয়েছে। তবে হতাহতের এই তথ্যের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের স্বাধীন নিশ্চিতকরণ এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!